1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জ জেলার সাত থানায় নতুন অফিসার ইনচার্জ বৃন্দের যোগদান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ জেলার ০৭ (সাত)টি থানায় ০৭ জন পুলিশ পরিদর্শক (নিঃ) অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। অতঃপর নবাগত অফিসার ইনচার্জবৃন্দ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া থানায় জিডি বা মামলা করতে আসা যেকোন ভূক্তভোগীকে হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।”

নবাগত অফিসার ইনচার্জবৃন্দ হলেন- ১) মোহাম্মদ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ২) মোঃ আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা, ৩) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, ৪) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, বন্দর থানা, ৫) মোঃ মহিববুল্লহ, অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা, ৬) মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা, ৭) মোঃ সবজেল হোসেন, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park