1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা ও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

রবিবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের আইনশৃংখলা রক্ষা করতে দলমত নির্বিশেষে আপনাদের সহযোগিতা করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, শান্তি ও শৃঙ্খলার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। জেলা প্রশাসক আরো বলেন, অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে হবে।শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অন্যদের উৎসাহিত করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে, যে কোনো সমস্যায় আইনী সহায়তা নিতে হবে। নিজে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ জেলা একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে উঠবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন,
এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, সহকারী পরিচালক-৬২ ব্যাটালিয়ন
জিয়াউর রহমান, জেল সুপার ফোরকান ওয়াহিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, মহানগর ইসলামি আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন ও পরিবহন মালিক সমিতি।

চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, এসিড নিয়ন্ত্রণ সংক্রান্ত, মাদকদ্রব্য পাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, যৌতুক নিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করন, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park