1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় এক লক্ষ গাছের মাইলফলক স্পর্শ,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নারায়ণগঞ্জে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় এক লক্ষ গাছের মাইলফলক স্পর্শ, সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি গড়ার দীপ্ত যাত্রা

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা”—এই প্রত্যয়ে শুরু হওয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় বুধবার সাইনবোর্ড এলাকায় এক লক্ষতম গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক বৃক্ষরোপণের উদ্বোধন করেন। পরিবেশবান্ধব উন্নয়ন ও নগরায়ণের লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলাকে সবুজ ও টেকসই শহরে রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, গত ১০ মে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

গত দুই মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ও জেলার পাঁচটি উপজেলার ৩৯টি ইউনিয়ন, ৫টি পৌরসভা, ৪২টি সরকারি দপ্তর, ৩১০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১৮০.৩ কিলোমিটার দীর্ঘ সড়ক এবং ৪ কিলোমিটার খালের পাড়জুড়ে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। বৃক্ষরোপণের ক্ষেত্রে স্থানীয় ও বিদেশি মিলিয়ে ৪৮ প্রজাতির গাছ নির্বাচন করা হয়েছে, যার মধ্যে রয়েছে পাখির আবাসযোগ্যতা, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং পরিবেশ উপযোগিতা। বিদেশি প্রজাতির মধ্যে রয়েছে চেরি, গোলাপি ট্রাম্পেট, জাকারান্ডা, ফক্সটেল পাম, গ্লোরিয়া সিরিয়া এবং রেইন ট্রি। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সর্বোচ্চ সংখ্যক — ৩,০০০টি দেবদারু গাছ রোপণ করা হয়েছে, যা সড়কটিকে সবুজ ও মনোমুগ্ধকর সৌন্দর্যে মোড়ানো একটি পরিচ্ছন্ন করিডোরে রূপান্তর করেছে। এছাড়া, হাজিগঞ্জ দুর্গ ও শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এলাকাসহ বেশ কিছু ঐতিহাসিক ও প্রাকৃতিক স্পটকে বিশেষ গুরুত্ব দিয়ে সবুজায়নের আওতায় আনা হয়েছে।

এই কর্মসূচিকে সফল করতে জেলা প্রশাসকের আহ্বানে এক অনন্য সম্মিলিত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং সকল শ্রেণি-পেশার নাগরিক স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হন এই পরিবেশ আন্দোলনে। এটি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচিই নয়, বরং এটি নারায়ণগঞ্জে এক সামাজিক ও নাগরিক আন্দোলনে রূপ নিয়েছে—যেখানে সবাই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজের দায়িত্ববোধ অনুভব করছেন।

পর্যটনবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এলাকাভিত্তিক সৌন্দর্যবর্ধক গাছের সমন্বয় ঘটানো হয়েছে, যা নগরের দৃশ্যমান সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলছে। এই বিশাল কর্মযজ্ঞে জড়িত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের ১৫৬ জন কর্মকর্তা ও কর্মচারী, ১০০ জন পরিচ্ছন্নতা কর্মী, ৬৬০ জন বাগান শ্রমিক, অগণিত স্বেচ্ছাসেবী এবং অন্তত ২০টি সামাজিক ও পরিবেশ সচেতন সংগঠন।

জেলা প্রশাসক এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা এমন একটি নারায়ণগঞ্জ গড়তে চাই, যেখানে নাগরিক সুবিধা, পরিবেশ রক্ষা ও ঐতিহ্য একসাথে লালিত হবে। এই কর্মসূচি সেই স্বপ্নের পথচলার সূচনা।”

এই পরিবেশবান্ধব, অংশগ্রহণমূলক এবং টেকসই উন্নয়নভিত্তিক কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে সবুজ ও মানবিক শহর হিসেবে গড়ে তোলার পথে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ হয়ে থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park