1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু- শরীরে আঘাতের চিহ্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনিকা আক্তার (১৮) নামে এক বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার ভোরে (৪ অক্টোবর) ফতুল্লার ভুইগড় মাস্টারবাড়ী এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। অনিকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত ৪টার দিকে অনিকার স্বামী হাবিবুর রহমান সিকদার (২৬) স্ত্রীকে অচেতন অবস্থায় সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, অনিকার গলায় ওড়না পেঁচানো দাগ ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা থানা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই আবুল বাশার ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পরে লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত অনিকা আক্তারের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়। তার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অনিকা ও হাবিবের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি, ২ অক্টোবরও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তখনও অনিকাকে প্রোঅ্যাকটিভ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরিফুল ইসলাম জানান, মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড—তা তদন্তে বের হবে। সুত্রঃ কালের কণ্ঠ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park