1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পঠিত

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—হুজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই দুপ্তারা ইউনিয়নের খানপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহত হুজাইফার বাবা আলামিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে চার শিশুকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাঁদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

একসঙ্গে চার শিশুর মৃত্যুর ঘটনায় খানপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে শোক।

স্থানীয়রা জানান, অল্প বয়সী চার শিশুর এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বাড়ির আশপাশে পুকুর থাকায় শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পাশাপাশি পুকুরের চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park