1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

নতুন সদস্যপদ প্রদানে কঠোর অবস্থানে সাংবাদিক ইউনিয়ন যশোর প্রেসক্লাব- সভাপতির কাছে স্মারকলিপি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। এ দাবিতে বুধবার প্রেসক্লাব যশোরে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত দাবির বিষয়ে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাব যশোরকে একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে। তাদের দাবি, এ অঞ্চলের কর্মরত সাংবাদিকদের অন্যতম অভিভাবকতুল্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রেসক্লাব যশোরে অনেক যোগ্য ও পেশাদার সাংবাদিক এখনও সদস্যপদ থেকে বঞ্চিত রয়েছেন।
বক্তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিক দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে মূলধারার গণমাধ্যমে দায়িত্ব পালন করলেও তারা এখনও সদস্যপদ পাননি। এমনকি নিয়ম অনুযায়ী আবেদন জমা দেওয়ার পরও অনেকের আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি এমন কিছু ব্যক্তিকে সদস্যপদ দেওয়া হয়েছে, যাদের সাংবাদিকতায় অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম এবং যাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
নেতৃবৃন্দ বলেন, এই বৈষম্য অব্যাহত থাকলে যশোরের সাংবাদিক সমাজে বিভক্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। তারা অবিলম্বে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদান, দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং শহরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের নিজস্ব কার্যালয় সম্প্রসারণের দাবিও উত্থাপন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুবর্ণভূমি সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, নূর ইসলাম, শহিদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ইউনিয়নের নেতারা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park