
আজ রবিবার রাজধানীর আরামবাগে বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস-২ এর কার্য্যালয়ে অনারম্ভর পরিবেশে কেক কেটে উদ্বোধন করা হয় “দৈনিক এশিয়া বাণী” পত্রিকার ডিজিটাল মিডিয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক এশিয়াবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: তাজুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন “দৈনিক ৭১ বাংলাদেশ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক আ.ন.ম ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মনির, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিশিষ্ট সাংবাদিকগণ।
সভাপতির বক্তব্যে “দৈনিক এশিয়াবাণী” পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: তাজুল ইসলাম বলেন, দেশে অনেক পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ার ডিজিটাল প্লাটফর্ম রয়েছে আমরা তাদের মধ্যে অন্যতম হওয়ার আশা রাখি, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা দেশ ও জনগণের কল্যাণে এগিয়ে যেতে চাই, আগামীর পথচলা যাতে সহজতর হয়, সেই লক্ষ্যে আমরা সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোঃ হাসান পাটোয়ারী, পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়।