1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন- সভাপতি বাবুল, সম্পাদক মাসুদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লা দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ’। বৃহস্পতিবার সকালে পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক সমকাল ও কু‌মিল্লার জ‌মি‌নের দে‌বিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুলকে সভাপতি, দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ রানাকে সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক মুন্সীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি বিজয় টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. এনামুল হক, মোহনা টিভি ও দৈনিক নয়া দিগন্তের দেবিদ্বার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগর, দৈনিক বাংলার দেবিদ্বার প্রতিনিধি গোলাম রাব্বি প্লাবন, দৈনিক ইনকিলাবের দেবিদ্বার প্রতিনিধি মো. ফারুক হোসাইন জনি; সহ-সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মো. শাহীন আলম, আনন্দ টিভির দেবিদ্বার প্রতিনিধি মাহফুজ আহমেদ সরকার; অর্থ সম্পাদক চ্যানেল এস-এর মো. আরিফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক এনটিভি ডি‌জিটা‌লের দেবিদ্বার প্রতিনিধি ও কুমিল্লা টেলিস্কোপ সম্পাদক ইসহাক হাসান; দপ্তর সম্পাদক জাগরণ টিভির মো. সাইফুল ইসলাম সজিব; সমাজকল্যাণ সম্পাদক দৈনিক খোলা কাগজের দেবিদ্বার প্রতিনিধি মো. উল্লাহ ভূইয়া সোহাগ; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দৈনিক সংবাদের দেবিদ্বার প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন; আইটি বিষয়ক সম্পাদক অগ্রযাত্রা প্রতিদিনের কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি আবদুল্লাহ সামি; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মালদ্বীপ প্রতিনিধি মো. আল-আমিন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—আজকের কুমিল্লার অ্যাডভোকেট সুদীপরায়, আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, একেএম ফজলুল আমিন খান, মো. কবির হোসেন, ফেস দ্য পিপল-এর দেবিদ্বার প্রতিনিধি আবদুল আলীম, দৈনিক মানবজমিনের দেবিদ্বার প্রতিনিধি মো. রাসেল সরকার, আলোকিত প্রতিদিনের দেবিদ্বার প্রতিনিধি মো. নাজমুল হাসান এবং বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি আল আমিন কিবরিয়া।
সভায় উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন, এই সংগঠনটি স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল বলেন, দেবিদ্বারের সাংবাদিকতার বিকাশ এবং গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় এটি একটি নতুন সূচনা। পরিষদের মূল লক্ষ্য হবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো সংকটে একে অপরের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা সম্ভব। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদের ওপর অর্পিত দায়িত্ব পালনে এই পরিষদ সর্বদা আপসহীন থাকবে।
শেষে তিনি নবগঠিত কমিটির সকল সদস্যকে দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park