1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে সিএনজি চালকের ওপর নৃশংস হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে সামান্য পূর্বশত্রুতার জেরে বিল্লাল হোসেন (৪০) নামে এক সিএনজি অটোরিকশা চালকের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত ২০ জুলাই (সোমবার) রাতে দেবিদ্বার থানাধীন পশ্চিম ফতেহাবাদ গ্রামস্থ সোহবান মার্কেট সংলগ্ন পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার পথরোধ করে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং তার কাছে থাকা নগদ ১,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত বিল্লালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তার মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হারুনুর রশিদ শিহাব (৬৫), আবুল হোসেন (৩৫), ফয়সাল ওরফে কালা (১৮) ও মো: খায়ের (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ২২ জুলাই (বুধবার) রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ সরেজমিনে তদন্ত চালিয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park