1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে সরকারি খালের উপর অবৈধ বিল্ডিং নির্মাণ, স্থানীয়দের ক্ষোভ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার পঠিত

জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ২নং ইউছুফপুর ইউনিয়নের এগারগ্রাম সড়ক বাজারের পূর্ব পাশে সরকারি খালের উপর অবৈধভাবে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের রাস্তার পূর্ব পাশে সরকারি খালের উপর দুলাল দাষ (৬০), পিতা মৃত দেবন দাষ, সাং এগারগ্রাম—অবৈধভাবে একটি বিল্ডিং নির্মাণ কাজ শুরু করেছেন।
সরকারি খালের উপর এ ধরনের দখল ও স্থাপনা নির্মাণ স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি জলাবদ্ধতার ঝুঁকি বাড়াবে। এতে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে এবং সরকারি সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। খাল দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের কারণে বাজার এলাকাজুড়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে সচেতন মহল বলছে, সরকারি খাল রক্ষা করা সবার দায়িত্ব। খালের উপর অবৈধ দখল বন্ধ না হলে এলাকায় পরিবেশগত ও সামাজিক সমস্যার সৃষ্টি হবে। এদিকে, স্থানীয়রা দ্রুত তদন্ত করে অবৈধ বিল্ডিং নির্মাণ বন্ধে এবং নির্মাণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park