1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বারে বাসের ধাক্কায় দোকান কর্মচারী নিহত, পরিবারে মাতম

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

হাজী মু ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফয়সাল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুড়া-হাতিমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের প্রবাসী খোরশেদ আলমের বড় ছেলে। তিনি দেবিদ্বার জেলা পরিষদ মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেবিদ্বারগামী মোটরসাইকেলটির সঙ্গে কুমিল্লাগামী মর্ডান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ফয়সাল ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রবাসী বাবার সংসারে আয় বন্ধ থাকায় অল্প বয়সেই হাল ধরেছিলেন ফয়সাল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. আনিছুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাসটি এখনো সনাক্ত করা যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park