1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

দেবিদ্বারে নির্মাণকাজে বাধা, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

​হাজী মু. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে আকলিমা আক্তার নামে এক নারীর বসতবাড়িতে নির্মাণাধীন ভবনের কাজে বাধা প্রদান, চাঁদা দাবি ও জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী শাহিনা আক্তার ও তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেবিদ্বার পৌরসভার ছোট আলমপুরের বলিমন্দের বাড়িতে।​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিধবা আকলিমা আক্তার তাঁর স্বামীর বসতবাড়িতে উঁচু ভবন নির্মাণ করছেন। কিন্তু প্রতিবেশী অভিযুক্ত শাহিনা আক্তার ও তাঁর স্বামী জোরপূর্বক ভবনের ভেতর টিন দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা, চাঁদা দাবি ও নির্মাণকাজে বাধা প্রদান করেছেন। ​ভুক্তভোগী আকলিমা বেগম জানান, তাঁর স্বামী নেই এবং দেবররা প্রবাসে থাকেন। তাঁদের অর্জিত অর্থ দিয়ে তিনি স্বামী ও দেবরদের বাড়িতে দালান নির্মাণ করছেন। শুরুতে নির্মাণকাজে কোনো বাধা বা আপত্তি ছিল না প্রতিবেশী শাহিনার। কিন্তু গত কয়েকমাস ধরে নির্মাণকাজে বাধা দিয়ে তিনি দাবি করছেন যে সেখানে তাঁর নিজের জমিও রয়েছে। সীমানা জটিলতার দাবি তুলে জোরপূর্বক নির্মাণের সিমেন্ট, ইট ও রড লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও তোলেন তিনি। ​তিনি আরও জানান, নির্মাণকাজে বাধা দেওয়ায় তিনি থানা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তের পর তাঁকে নির্মাণকাজে কোনো বাধা নেই বলে জানায়। এরপর স্থানীয়দের মাধ্যমে একাধিক সালিশ হয়। সালিশে আমিন দ্বারা সীমানা নির্ধারণের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়। তবে সামাজিক সালিশ অমান্য করে অভিযুক্ত শাহিনা আদালতে মামলা করেন। আদালত মামলা খারিজ করে নির্মাণকাজে কোনো বাধা নেই মর্মে অনুমতি প্রদান করেন। তবুও অভিযুক্তরা তাঁর বাড়ির নির্মাণকাজে বাধা দিচ্ছেন এবং নির্মাণের সিমেন্ট ও ইট লুটপাট করছেন। গত দুই দিন আগে জোরপূর্বক টিন দিয়ে বেড়া দিয়ে দখলের চেষ্টা করা হয় বলেও জানান তিনি। তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। বাড়িতে পুরুষশূন্য হওয়ায় নিরুপায় হয়ে জোর জবরদখলে তিনি কোনো বাধা দিতে পারছেন না বলে অভিযোগ করেন। ​এ বিষয়ে অভিযুক্ত শাহিনা আক্তারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেন এবং ফের আদালতে মামলা করার কথা জানান। ​এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, “এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রশাসনিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park