1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোচালকের মরদেহ কচুরিপানার নিচ থেকে উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি,কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১২ দিন ধরে নিখোঁজ থাকা হোসেনপুর গ্রামের দরিদ্র অটোচালক আলাউদ্দিন (৩৫) এর অর্ধগলিত মরদেহ সোমবার (১২ জানুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলা পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন বুড়ি নদী মোহনা খালের কচুরিপানা নীচ থেকে উদ্ধার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় মুরাদনগর ও দেবিদ্বার দুই উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া।

সে দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে ভেঙে পড়েছেন পরিবার-পরিজন। বাবাকে হারিয়ে সন্তানের হৃদয়বিদারক আর্তনাদে যেন আকাশও ভারী হয়ে উঠেছে। ঘটনাস্থলে স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে বেদনাবিধুর।

পরিবারর সূত্রে জানাযায় গত (১ জানুয়ারি) সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে নি‌য়ে যান। মেরামতের একপর্যায়ে রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং এখন যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকেই অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে দেবিদ্বার থানায় একটি জিডি করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কাল সকালে মর্গে পাঠানো হবে। তাকে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বলেন,
স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এবং পরিবারের সদস্যরা পোশাক ও শারীরিক বৈশিষ্ট্য দেখে আলাউদ্দিনের মরদেহ শনাক্ত করেন। ”তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park