1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রাক জব্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

মো. ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার বেগমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার উপজেলার বেগমাবাদ নামক স্থানে গোমতী নদীর চর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হলেও ঘটনাস্থলে উপস্থিত চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ট্রাকটি দেবিদ্বার উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন আবু ইউসুফ (অফিস সহায়ক), রবিউল হোসেন (সার্টিফিকেট সহকারী) এবং দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, গোমতী নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। কাউকে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে মাটি কাটার ফলে নদীভাঙন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park