1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে কৃষি জমিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে দুই ড্রেজার অপসারণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর উত্তর পাড়ায় কৃষি জমিতে পরিচালিত অবৈধ ড্রেজার অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাঘবপুর গ্রামের মেঘনের বাড়ির উত্তর পাশে কৃষি জমিতে খোরশেদ আলম ডিলার ও বাবুল মিয়া নামের দুই ব্যক্তির মালিকানাধীন দুটি অবৈধ ড্রেজার দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল। এতে উর্বর ফসলি জমি নষ্ট হয়ে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েন। এ বিষয়ে স্থানীয়রা বারবার অভিযোগ করলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। অবশেষে, বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই দুটি ড্রেজার জব্দ করে এবং ১ হাজার ফুট পাইপ ধংস করা হয়েছে । তবে অভিযান চলাকালীন ড্রেজার সংশ্লিষ্ট কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিনসহ দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল ইসলাম বলেন,কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় কৃষিজমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা বাড়ছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা অব্যাহত রাখার জন্য দাবি জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park