1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে অভিযোগের পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ড্রেজার মালিকের ‘অদৃশ্য শক্তি’ নিয়ে প্রশ্ন জনমনে

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বারের ৪নং সুবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবৈধ ড্রেজার পরিচালনা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলার সুবিল গ্রামের তাজুল ইসলাম চেয়ারম্যানের বাড়ির উত্তর দিকে এবং চারুর বাড়ির পূর্বদিকে আব্দুস সালাম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার চালিয়ে কৃষিজমি ও প্রাকৃতিক জলাধার ভরাট করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয়রা জানান, আব্দুস সালামের ড্রেজারের মাধ্যমে উর্বর ফসলি জমি ভরাট হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কৃষি নির্ভর পরিবারগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। পাশাপাশি ডোবা ও ছোট জলাধারগুলো বিলুপ্ত হয়ে যাওয়ায় এলাকার পানি ধারণক্ষমতা কমে যাচ্ছে, যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আবাসিক এলাকা সংলগ্ন এই অবৈধ কার্যক্রমে শিশু-বৃদ্ধসহ সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়ছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, এভাবে নির্বিচারে ড্রেজার দিয়ে ভরাট কার্যক্রম চলতে থাকলে ভবিষ্যতে কৃষি, পরিবেশ ও এলাকাবাসীর জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে। স্থানীয়দের অভিযোগ বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত ভরাট কার্যক্রম বন্ধ ও ড্রেজার মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park