1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

দেবিদ্বারে অটোচালক আলাউদ্দিন হত্যাকাণ্ড: তিন আসামি গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৮৫ বার পঠিত

মোঃ ফারুক হোসাইন জনি, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারে অটোরিকশা ছিনতাই ও অটোচালক আলাউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— দেবিদ্বার উপজেলার ফুলতলি গ্রামের জুলফু মিয়ার ছেলে জামাল হোসেন, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ মহসিন এবং কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মাসুদ মিয়ার ছেলে মোহাম্মদ আরিফ হোসেন। শনিবার বিকেলে তাদের কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি অটোরিকশাসহ নিখোঁজ হন আলাউদ্দিন। গত ১২ জানুয়ারি বিকেলে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার বুড়ি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘাতকরা তাকে হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রেখেছিল।

তদন্তে নেমে দেবিদ্বার থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে। এরপর চট্টগ্রামের বাকুলিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম ও টমসমব্রীজ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয় ভিকটিমের ছিনতাই হওয়া অটোরিকশাটি।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনি্রুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত ও অ‌টো‌রিকশা ছিনতাই‌য়ে জ‌ড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত‌দের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park