1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

তিতাসে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি সম্পত্তি দখলের মহোৎসব

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

ফারুক হোসাইন জনি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের এসিল্যান্ডের উচ্ছেদ করা জায়গায় বালু ভরাট ও সরকারি সম্পত্তি ধংস করে পুনরায় দখলের দুঃসাহস দেখিয়েছে একটি ভূমিদস্যু কুচক্রী মহল। গত ২৬ ফেব্রুয়ারি তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যে জমি দখলমুক্ত করা হয়েছিল।

বর্তমানে সেখানে পুনরায় বালু ভরাট ও স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। এমনকি প্রশাসনের টানানো সরকারি সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ডগুলোও উপড়ে ফেলেছে এই চক্রটি।

তথ্যঅনুসন্ধানে জানা যায়, তিতাস থানাধীন গৌরীপুর-হোমনা সড়কের বাতাকান্দি বাজারের উত্তর পাশে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধিগ্রহণকৃত বিশাল একখণ্ড জমি দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্রের নজরে ছিল।

গত ফেব্রুয়ারিতে প্রশাসনের কঠোর অভিযানে জমিটি উদ্ধার করা হয় এবং সেখানে ‘প্রবেশ দণ্ডনীয় অপরাধ’ সম্বলিত সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়।

কিন্তু গত ৫ মে বিকেলে প্রশাসনের সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অজ্ঞাতনামা দখলদাররা সাইনবোর্ড গুলো সরিয়ে ফেলে।

এরপর তারা ড্রেজার ও পাইপ দিয়ে বালু ভরাট শুরু করে। অভিযোগ রয়েছে সেখানে অবৈধভাবে মার্কেট ও দোকানপাট নির্মাণের পাঁয়তারা চলছে।

এই ঘটনায় গত ৫ মে তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন গৌরীপুর সড়ক উপ-বিভাগের (কুমিল্লা) ওয়ার্ক সুপারভাইজার রোমান হোসেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারি সম্পত্তি রক্ষায় বারবার বাধা দেওয়া সত্ত্বেও দখলদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

প্রশাসনের নাকের ডগায় এভাবে সরকারি জমি পুনরায় দখল হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

একবার উচ্ছেদ হওয়ার পরও কোন খুঁটির জোরে এই চক্রটি পুনরায় দখলের সাহস পায়, এখন সেটাই বড় প্রশ্ন।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই দখলদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক এবং সরকারি সম্পদ রক্ষা করা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park