1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঢাকা থেকে যশোরে আসার পথে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি: ঢাকা থেকে প্রাইভেটকারে যশোরে আসার পথে ২৮ বছর বয়সী এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অসুস্থ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বাড়ি নারায়ণগঞ্জে। তিনি গাজীপুরের এক পরিচিত ব্যক্তির সঙ্গে বোরকার ব্যবসা করতেন। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই পরিচিত ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয়ের আরও দুইজনের সঙ্গে প্রাইভেটকারে করে যশোরে বেড়ানোর উদ্দেশ্যে গাজীপুর থেকে রওনা দেন। পথিমধ্যে অজ্ঞাত একটি স্থানে নিয়ে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে রোববার ভোর ৫টার দিকে তাকে যশোরে এনে রেখে অভিযুক্তরা চলে যায়।কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, রোববার বিকেলে ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park