1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

টুঙ্গিপাড়ায় প্রধান ইমামের বিরুদ্ধে ভুয়া কবিরাজির অভিযোগ – তদন্তের দাবি এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মোঃ হানিফ মাতব্বরঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াতে শেখ হাসিনা মসজিদের প্রধান ইমাম মোঃ নওয়াব আলীর বিরুদ্ধে ভুয়া কবিরাজির মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও পারিবারিক সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলার এই এলাকাটি জাতির জনক শেখ মুজিবুর রহমান–এর স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। আর সেখানকার একটি মসজিদের প্রধান ইমামকে ঘিরেই উঠেছে প্রতারণার অভিযোগ। ভুক্তভোগীদের ভাষ্য, চিকিৎসা ও পারিবারিক সমস্যার সমাধানের নামে তাবিজ–কবচ ও বিশেষ দোয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন জানান, এসব কার্যকলাপের কারণে কিছু পরিবারে কলহ এমনকি বিচ্ছেদের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্ত ইমাম প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং তা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় একত্র করার চেষ্টা করবেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, কবিরাজির মাধ্যমে আয় করা অর্থ দিয়ে তিনি প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে একটি বাড়ি নির্মাণ করেছেন এবং ব্যাংক হিসাবেও উল্লেখযোগ্য অর্থ জমা রয়েছে— এমন অভিযোগ স্থানীয়দের।
প্রশাসনের বক্তব্য: জেলা প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল, নইলে আরও মানুষ প্রতারণার শিকার হতে পারেন বলে আশঙ্কা তাদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park