1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৬ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে এক মাদকাসক্ত ছেলের হাতে নির্মম ভাবে হত্যার স্বীকার হয়েছে হুতভাগ্য পিতা আব্দুর রহিম ভূইয়া (৫৫)। সে পেশায় একজন ভ্যান চালক। ছেলেকে টাকা দিতে দেরী হওয়ায় শীলপাথর দিয়ে মাথায় উপরযোপড়ি আঘাত করলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যর পাশাপাশি শোকের ছায়া নেমে পরে। স্বজনদের আহাজারীতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে।পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম ভূইয়া (৫৫) বেলা ১১ টার
দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা ভূইয়া (২২) বাবার কাছে টাকা দাবী করে। টাকা দিতে দেরী হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে সে এক
পর্যায় মোস্তফা ঘরে থাকা শীলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপুর্যপূরী আঘাত করে। ফলে পিতা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনা স্থলেই সে মৃত্যুবরন করে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। সে মাস ছয়েক আগে দেলদুয়ার উপজেলার লাউহাটী এলাকায় বিয়ে করে। বিয়ের পর থেকে স্ত্রীকে প্রায়শই
শারিরীক ভাবে অমানসিক নির্যাতন করতো। নির্যাতন সয্য করতে না পেরে সম্প্রতি তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যায় বলেও জানায় স্থানীয়রা। তবে পরিবারের দাবী অভিযুক্ত মোস্তফা একজন মানষিক রোগী। নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা একজন মানষিক ভারসম্যহীন । মাঝে মধ্যেই বাড়িতে পাগলামী
করতো সে। ঘটনার সময় মোস্তফা পাগলামীর এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই শীলপাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এটা নিছক দূর্ঘটনা বলেও
দাবী করেন তারা। সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ আব্দুল কদ্দুস জানান,অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। এছাড়াও তার মস্তিষ্কে সমস্যা ছিলো। টাকা পয়সা নিয়ে বাবার সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে এ দূর্ঘটাটি ঘটে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল ইসলাম জানান,ভ্যানচালক রহিম ভূইয়াকে তার ছেলে মোস্তফা ভূইয়া শীলপাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা
করে। হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূইয়া ঘটনা স্থল থেকে দ্রুত সটকে পরায় তাে গ্রফতার করা যায়নি। লাশ উদ্বার করে মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানাযায়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park