1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী। এ দলই দেশের গণতন্ত্রের অভিভাবক হিসেবে কাজ করছে। মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার সংগ্রামে বিএনপি কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না। জনগণের শক্তির ওপর আস্থা রেখেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক) এর সঞ্চালনায় এলেঙ্গা শামসুল হক সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। বেনজীর আহমেদ টিটো র‌্যালিতে উপস্থিত থেকে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করেন।

উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে পুরো পরিবেশ মুখরিত হয়ে উঠে।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপির জন্ম হয়েছে স্বৈরাচার ও গণবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park