1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঝিনাইদহ কোটচাঁদপুরে মালিকের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে পালালো চোর

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

আব্দুল্লাহ বাশার কোটচাঁদপুরঃ সাধারণত চুরির পর মালিক বুঝতে পারেন চুরি হয়েছে। এবার ঘটেছে ভিন্ন ঘটনা। চোর মালিকের সামনে থেকে মটর সাইকেল নিয়ে পালাচ্ছেন দেখার পরও ওই চোরকে রুখতে পারেননি মালিক কামরুজ্জামান। শুক্রবার দুপুরে এমন ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পৌর শহরের কলেজ বাসস্ট্যান্ডে। এ বিষয়ে থানায় জিডি করলেও উদ্ধার হয়নি মটর সাইকেল।
ভুক্তভোগী কামরুজ্জামান লিটন বলেন, সে সময় ১২ টা থেকে ১২ টা ৩০ মিনিট বাজে। প্রতিদিনের মত দুপুরে খাবার খেতে ও নামাজ পড়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় একজন ক্রেতা কিছু মালামাল নিতে আসেন। ওই সময় আমি চাবি মটর সাইকেলে রেখে দোকানে ঢুকতেই মটর সাইকেলের শব্দ শুনতে পাই। দেখতে পাই আমার মটর সাইকেল নিয়ে পালাচ্ছে চোরটি। সে সময় চোর চোর বলে চিৎকার করে পিছে ধাওয়া করি। তারপরও ধরা সম্ভব হয়নি চোরকে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানায় জিডি করেছেন বলে জানিয়েছেন মটর সাইকেল মালিক লিটন। যার জিডি নাম্বার -১০৯৯। চুরি হওয়া মটর সাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর, ঝিনাইদহ-২-১৩-৯১৩৩, Hero Splender,। এদিকে জিডি করার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও উদ্ধার হয়নি মটর সাইকেলটি এমন অভিযোগ ভুক্তভোগীর। কামরুজ্জামান লিটন কোটচাঁদপুর বাজেবামনদহ টিএন্ডটি পাড়ার মৃত আঃ রাজ্জাকের ছেলে। তিনি একজন ভুষি মালের ব্যবসায়ি। অন্যদিকে এমন দিন দুপুরে মটর সাইকেল মালিকের সামনে দিয়ে চোর মটর সাইকেল নিয়ে যাওয়ায় আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। আর আতংক সৃষ্টি হয়েছে মটর সাইকেল মালিকদের মধ্যে। এ বিষয় কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মোটরসাইকেল চু

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park