1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঝিনাইদহ কোটচাঁদপুরে খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরি পানি নিষ্কাশন বন্ধ কৃষিকাজ ব্যাহত- দুর্ভোগে চাষী

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

আব্দুল্লাহ বাশারঃ সড়ক ও জনপথের খাল দখল করে অবৈধ স্থাপনা তৈরি ও ময়লা আবর্জনা ফেলে ব্রিজের মুখ বন্ধ করায় পানি নিস্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার ৩ মাঠের ৭ শ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী চাষিরা।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,কালীগঞ্জ- জীবননগর সড়ক। এ সড়কের কোটচাঁদপুর আম বাজার সংলগ্ন কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের বর্জে।
আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এতে করে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। ফলে ৩ মাঠের ৭ শ বিঘা জমিতে ফসল উৎপাদনে আশংকা দেখা দিয়েছে। এদিকে ওই ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী চাষিরা।
বড়বমানদহ গ্রামের চাষি আতাউর রহমান (আতা) বলেন,কালীগঞ্জ- জীবননগর সড়কের কোটচাঁদপুর আম বাজার সংলগ্ন কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের আবর্জনায়। আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে সমিল,নকশার কারখানা, রাইস মিল, আমের আড়ৎ, হোটেল, চায়ের দোকান সহ বিভিন্ন অবৈধ স্থাপনা। ঘর বরাদ্দ দিয়ে অ্যাডভান্স নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। নেওয়া হচ্ছে প্রতিমাসে ঘর পতি ৯ থেকে ২০ হাজার টাকা মাসিক ভাড়া। অবৈধ স্থাপনের দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। এ কারনে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
যার ফলে আমাদের বল্বব দাড়ির মাঠ,নারান বিলের মাঠ ও বাজেবামনদহ মাঠের পানি আটকে গেছে। এ কারনে ওই ৩ মাঠের প্রায় ৭ শ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যহত হচ্ছে।
তিনি বলেন,আমার দুই মাঠই জমি রয়েছে। আগে জমিতে পানি জমে না থাকায় ইচ্ছে মত চাষ করা যেত। কয়েক বছর ধরে তা আর সম্ভব হচ্ছে না। তিনি এ অবস্থার প্রতিকার চেয়েছেন সংশ্লিষ্টদের নিকট।
বাজেবামনদহ গ্রামের ইসরাফিল মল্লিক বলেন, এরশাদের আমলে খাল খনন করা হয়েছিল। সেখানে আমার বাপ চাচারা পাট জাগ দেওয়া সহ মাছ চাষ করতেন। আর এখন পাশের জমির মালিকরা সেই খাল ভরাট করে গড়ে তুলেছেন অবৈধ স্থাপনা। আর তাদের ফেলা ময়লা আবর্জনায় কালভার্টের মুখ বন্ধ হয়ে যাওয়ায়। মাঠের পানি বের হতে পারছেনা।এতে করে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ কারনে কয়েক বছর ধরে এ মাঠে চাষ করতে আমরা খুবই সমস্যায় আছি। বিষয়টি সুরাহার জন্য উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেছেন বলে জানিয়েছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন বলেন, চাষিদের আবেদন হাতে পায় নাই। তবে শুনেছি। এরপর আমি ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিতও করেছি।
তিনি বলেন, আমি জানতে পেরেছি ওখানে কাজও করা হয়েছে। তবে তাতেও যদি পানি নিষ্কাশন না হয়,তাহলে আবারও কাজ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন,পানি নিষ্কাশনের জন্য চাষিরদের দেয়া আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park