1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে ভাইয়ের ধারালো দা’য়ের কোপে আরেক ভাইয়ের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৮০ বার পঠিত

আব্দুল্লাহ বাশর কোটচাঁদপুরঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর মাঠে চাচাতো ভাইয়ের ধারালো দা’য়ের কোপে মো. তবিবার হোসেন (৪৫) নামে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল উপজেলার লক্ষিপুর মল্লিকপুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবার হোসেন মল্লিকপুর গ্রামের মো. নবিছদ্দিন মন্ডলের ছেলে।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা জায় পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকান্ড।

মৃতের ভাই জিয়ার রহমান বলেন,তবিবর রহমান মানষিক ভারসাম্য হীন মানুষ। রবিবার সকালে আমার চাচিকে একটা লাঠি দিয়ে আঘাত করেন। এরপর ক্ষিপ্ত হয়ে আমার চাচা গফুর হোসেন, চাচাত ভাই শাকিল হোসেন ও উজির হোসেন ভাইকে লাঠি ও দা হতে নিয়ে তাড়া করেন । এ সময় আমার ভাই দৌড়িয়ে মল্লিকপুরের সাপমারি মাঠে চলে যান। এরপর সেখানে গিয়ে তাকে ধরে ফেলে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। এরপর আমার চাচা গফুর হোসেন তাঁর হাতে থাকা দা দিয়ে পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তবিবর রহমান। সে কোটচাঁদপুরের মল্লিকপুর গ্রামের নবী ছদ্দিনের ছেলে। দুই ছেলে এক মেয়ে তাঁর। এরমধ্যে খুন হয়েছে তবিবর রহমান।
এদিকে ঘটনার পর থেকে বাড়ি থেকে পালিয়েছেন চাচা গফুর হোসেন,চাচাত ভাই উজির ও শাকিল হোসেন।
প্রতিবেশী শিমুল হোসেন,তবিবর রহমান খুব ভাল ছাত্র ছিলেন। খেলা ধুলা সহ সব কাজেই পারদর্শী ছিলেন তিনি। বিয়ের পর বউ চলে যায়। এরপর থেকে মানুসিক রোগী হয়ে যায়। এরপর
মামাত ভাই আব্দুল কুদ্দুস বলেন,জিয়ার রহমান আগের শত্রুতার সুবিধা নিতে গফুর খুন করেছেন বলে বলছেন। তবে প্রকৃত ভাবে খুন করেছেন গফুরের ছেলে শাকিল হোসেন। তিনি বলেন, তবিবর রহমান দীর্ঘ ২০ বছর ধরে মানুষিক ভারসাম্য হীন অবস্থায় আছে। রবিবার সকালে আমার মামনিকে লাঠি দিয়ে আঘাত করায় ক্ষিপ্ত হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো,আজাদ রহমান বলেন,জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মূলত তবিবর রহমান খুন হয়েছে। তবে খুনি শাকিল হোসেন কে এখনো পর্যন্ত আমরা আটক করতে পারেনি। তবে তাদেরকে ধরতে অভিযান চলমান রয়েছে। আর বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park