1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক: প্রতারণার মামলায় টেপিরবাড়ির আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মোঃ ফরহাদ স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি ছাতিরবাজার গ্রামের আক্কাস আলী আমিনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। জমি রেজিস্ট্রির নামে অর্থ গ্রহণ করে নিরুদ্দেশ হয়ে যাওয়ায় ভুক্তভোগী এক নারী আদালতের শরণাপন্ন হন।

জানা গেছে, টেপিরবাড়ি ছাতিরবাজার এলাকার জামাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তারের কাছ থেকে জমি রেজিস্ট্রির প্রতিশ্রুতি দিয়ে আব্দুল আজিজ বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করেন। তবে রেজিস্ট্রি সম্পন্ন না করে শ্রীপুর সাব-রেজিস্ট্রার অফিস থেকে টাকা বুঝে নিয়েই গা ঢাকা দেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।

ঘটনার পর ভুক্তভোগী শারমিন আক্তার ন্যায়বিচারের আশায় গাজীপুরের মাননীয় জজ কোর্টে একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত অভিযুক্ত আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, “আসামিকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের নজরে রয়েছে। তাকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো সময় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park