1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চাটখিল ও সোনাইমুড়ীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫১ বার পঠিত

হাছান অহমাদ,চাটখিল-সোনাইমুড়ি প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ীতে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়। দুই উপজেলা প্রশাসন বর্ষবরন উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন করসূচী পালন করে। দুই উপজেলার শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দিনটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চাটখিল উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এরপর উপজেলা মাঠে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ, সমাজ সেবা অফিসার আলী হোসাইন, পল্লী বিদ্যুৎ ডিজি এম জুনায়েদ আহমেদ, পৌর নিবাহী কর্মকর্তা আলতাফ হোসেন, হিসাব কর্মকর্তা আবু সুফিয়ান ভূইয়া, চটিখিল প্রেসক্লাবের সহ-সভাপতি ও সহকারি অধ্যাপক জসিম মাহমুদ, সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত, পৌর বিএনপির যুগ্ম সদস্য সচিব আহসানুল হক মাসুদ, বিএনপি নেতা শাহজাহান খান সাজু প্রমূখ।
এ দিকে সোনাইমুড়ীতে অনুরুপ ভাবে উপজেলা প্রশাসন শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের নেতৃত্বে এসব অনুষ্ঠানে উপস্থিতে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park