1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

চাটখিলে শোশালিয়া ঈদগাহ দিঘির মালিকানা নিয়ে দু’পক্ষের চরম উত্তেজনা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

হাছান অহমাদ, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ঈদগাহ দিঘীর মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিজার করছে।
গত শনিবার সকালে গ্রামবাসীর পক্ষে দিঘিতে মাছের পোনা ছাড়তে গেলে দিঘির পাড়ে বসবাসরতরা তাদের মালিকানা দাবি করে তাদের মাছের পোনা ছাড়তে দেয়নি। এই সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুই পক্ষের তিনজন। আহতদের মধ্যে দিঘির পাড়ে বসবাসরত বাসিন্দাদের মধ্যে আহত মেহেদী হাসান রাকিব গত শনিবার বিকেলে দিঘির পাড়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দাদা ১৯৬০ সালে ৫ একর ৯ শতাংশ সম্পত্তি ক্রয়সূত্রে আমরা ভোগ দখল করে আসছি। গত শনিবার সকালে কিছু ভ‚মিদস্যু ও রাজনৈতিক কর্মী আমাদের এ দিঘী দখল করতে আসে এবং তারা দীর্ঘদিন থেকে দিঘীটি দখল দিতে চেষ্টা করে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দলিল লিখক সফিউল বাসার বাবুল শেখ, ফরিদ আহমেদ, আবদুর রহিম ভ‚ঁইয়া, আবদুল ওয়াদুদ, আহসান, গিয়াস উদ্দিন, নাছির বকশী, মানিক এদের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দিঘীতে মাছের পোনা ফেলে দিঘী দখলের চেষ্টা চালায়। এ সময় মালিক পক্ষ ও এলাকাবাসীর প্রতিরোধে দখলে ব্যর্থ হয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। সংবাদ সম্মেলনে মালিক পক্ষের শাহাদাত হোসেন (৫৭), হেলাল উদ্দিন (৫০), আবুল কাশেম (৬০), মোঃ কালাম (৬২), আবদুল আহাদ (৪০), মেহেদী হাসান রাকিব (৩২), রাবেয়া আক্তার (৪০), শাহিন আক্তার (৪৫) উপস্থিত থেকে সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় এমপিসহ প্রশাসনের কাছে ভ‚মি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এদিকে গতকাল রোববার সকালে দিঘিটি ১৬ আনা অংশের ১০ আনা দাবি করে অপর পক্ষের সফিউল বাসার বাবুল শেখ, শেখ কামাল, ইউপি সদস্য শাহ জামাল কালু, সিরাজুল ইসলাম সহ তাঁরা আরো কয়েকজন শোশালিয়া শেখের বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাল্টা এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন দিঘীটির প্রকৃত মালিক যিনি ছিলেন তিনি এটি এলাকাবাসীর ব্যবহার এবং ঈদগাহ ও কয়েকটি মসজিদে দানের উদ্দেশ্যে দিঘীটি রেখে যান। কিন্তু মেহেদী হাসান রাকিবের দাদা একটি জাল দলিল সৃষ্টি করে দিঘীটি দীর্ঘদিন অবৈধভাবে ভোগ দখল করে আসছেন। এ নিয়ে তাদের সাথে গ্রামবাসীর দীর্ঘদিন মামলা চলে আসছিল। এক পর্যায়ে স্থানীয় গ্রামবাসী বিশিষ্টজনেরা একত্রিত হয়ে রাকিব সহ দিঘীর পাড়ের বাসিন্দাদের ৬ আনা অংশ আর বাকি ১০ আনা অংশ গ্রামবাসীরা ঈদগাহ ও মসজিদের কাজে ব্যবহার করবেন। এই মর্মে উভয় পক্ষের মধ্যে একটি ছোলেনামা (চুক্তি) স্বাক্ষর হয়েছে। এভাবে গত ৩০ বছর চলে আসছিল। ইদানিং তারা আবারও দিঘীটি জবর দখল করে সেচে মাছ বিক্রি করেছে। তাই আমরা দিঘীটিতে মাছের পোনা ছাড়তে গেলে তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এটি কোন দলীয় বিষয় নয়, তাদের সাথে গ্রামবাসীর দিঘীর মালিকানা নিয়ে দ্ব›দ্ব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আবদুল হালিম, আহসান উল্যাহ, নাসির উদ্দীন বকশি, আবদুর রশিদ রিপন প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park