1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

চাটখিলে মৎস্য খামারে বিষ প্রয়োগ করে ২২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫৪ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার সানোখালি গ্রামের কাজী নাছিরুল আলমের মৎস্য খামারে বিষ প্রয়োগ করে প্রায় ২২ লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নাছিরুল আলম বাদী হয়ে গত সোমবার বিকেলে একই বাড়ির ৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, কাজী নাছিরুল আলমদের সাথে একই বাড়ির কাজী রাজুদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধ কে কেন্দ্র করে তাঁরা নাছিরুল আলমের ক্ষতি সাধনে লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাতের আঁধারে কাজী রাজু (৩৫) কাজী মহসিন (২৮) কাজী শাহজাহান (৬০) ও ফারজানা ইয়াসমিন (৩৬) মৎস্য খামারে বিষ প্রয়োগ করেছে। তাদেরকে রাতে খামারের আশপাশে চলাফেরা করতে খামারের পাহারাদার মোঃ আনোয়ার হোসেন দেখেছেন।
অভিযোগে নাছিরুল আলম আরো বলেন, তাঁর গরুর খামারের ক্ষতিসাধন সহ তার পরিবারের লোকজনের ক্ষতিসাধনের আশঙ্কা করছেন তিনি। তিনি বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন।

এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park