1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুর সদরে লবন্দহ্ ব্রীজ ণির্মাণে অনিয়মের অভিযোগ .

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ২০২ বার পঠিত

সওকত হোসইন,স্টাফ রিপোর্টার:গাজীপুর সদর উপজেলা পিরুজালী লবন্দহ্ নদীর উপর ব্রীজ নির্মাণে বিভিন্ন অনিয়ম ও প্রশ্নবিদ্ধ হয়েছে।ঢালাই ও দুই বছরের স্থবিরতা, ভোগান্তিতে হাজারো মানুষ
অনুসন্ধানী সংবাদ প্রতিবেদন
গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে নুহাশ পল্লী ও কালিয়াকৈরের ফুলবাড়িয়া পর্যন্ত যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কের পিরুজালী সরকঘাট বাজার সংলগ্ন ব্রীজটি বর্তমানে জনদুর্ভোগের কারণ হয়ে উঠেছে। প্রতিদিন সকাল থেকে রাত ৯–১০টা পর্যন্ত এই ব্রীজ এলাকায় তীব্র যানজট লেগেই থাকছে, যার ফলে হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ
গামী শিক্ষার্থী, শিল্পকারখানার কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহনসহ নানা শ্রেণির মানুষ যাতায়াত করেন। বিশেষ করে শিল্প এলাকা হওয়ায় ভারী যানবাহনের চাপ বেশি থাকায় যানজট আরও ভয়াবহ রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো ব্রীজের পাশেই একটি নতুন ব্রীজ নির্মাণের কাজ প্রায় দুই বছর আগে শুরু হলেও এখন পর্যন্ত কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় জনমনে তৈরি হয়েছে ক্ষোভ ও হতাশা। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে রেখে বারবার সময়ক্ষেপণ করছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চোখে পড়ছে না।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—প্রায় তিন থেকে চার মাস আগে নতুন নির্মাণাধীন ব্রীজে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই মাত্র দুই থেকে তিন ইঞ্চি পুরু করে ‘সিঙ্গেল’ ঢালাই দেওয়া হয়েছে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুনরায় ঢালাই কবে দেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি বা ব্যাখ্যা নেই। এতে করে নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসী ও পথচারীরা জানান, হাতে করা এই সিঙ্গেল ঢালাইয়ের ওপর আবার ঢালাই দেওয়ার পরিকল্পনার কথা শোনা গেলেও তা প্রকৌশল নকশা ও নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা—সে বিষয়ে কেউ নিশ্চিত নন। দীর্ঘ বিরতিতে ঢালাই দেওয়ায় ব্রীজের গুণগত মান ও শক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
একজন নিয়মিত যাত্রী বলেন,
“প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে দাঁড়িয়ে থাকতে হয়। দুই বছরেও যদি ব্রীজের কাজ শেষ না হয়, তাহলে এটা নিছক গাফিলতি নয়—এটা বড় ধরনের অব্যবস্থাপনা।”
এলাকাবাসীর দাবি, সরকারি অর্থে নির্মিত একটি গুরুত্বপূর্ণ ব্রীজের কাজে এভাবে অনিয়ম ও দীর্ঘসূত্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে নির্মাণকাজের গুণগত মান যাচাই, ঢালাইয়ের কারিগরি পরীক্ষা এবং প্রকল্প বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি স্থানীয়দের জোর দাবি— এই গুরুত্বপূর্ণ সড়ক ও ব্রিজের নির্মাণকাজ দ্রুত, মানসম্মত ও স্বচ্ছভাবে সম্পন্ন করে জনসাধারণকে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।এই বিষয়ে জানার জন্য
গাজীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park