1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুর শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৯ বার পঠিত

গাজীপুর শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় দুজন নিহতের পর গতকাল তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় চিকিৎসক শরীফের বাড়িতে হানা দেয় ডাকাত দল।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ডাকাত দল ওই বাড়িতে হানা দিয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

চিকিৎসক দম্পতি জানান, রাতে ১০-১২ জনের একদল ডাকাত মই দিয়ে বাড়ির দোতলার বারান্দায় ওঠে। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তাঁর মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এ সময় তাঁর স্ত্রী চিকিৎসক মৌসুমী আক্তার লিজাকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোবাইল ফোন এবং আলমারি ও ওয়ার্ডরোবের চাবি নিয়ে নেয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করে। তাঁদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডাকাতি রোধে এবং ডাকাতদের ধরতে পুলিশ কাজ করছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park