1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে ৩ আসনের বিএনপির প্রার্থীর ডাঃ বাচ্চু`র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১২ বার পঠিত

মোঃ ফরহাদ গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ কর্তৃক গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উঠেছে।
গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু নিজে উপস্হিত হয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
১১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে এ অভিযোগ দেওয়ার পর শ্রীপুর উপজেলা পরিষদের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, একটি মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ তার ফেসবুকে আমার বিরুদ্ধে নানা প্রকার অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিত্তিহীন।

তিনি লিখিত অভিযোগে জানান, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচনী আচরণবিধি ২০ (খ) লঙ্গন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে ১১ ফেব্রুয়ারী সকালে আমার বিরুদ্ধে অপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি যৌথবাহিনী ও থানার অফিসার ইনচার্জের বক্তব্য ছাড়াই আমার দুই কর্মী ৫ লাখ টাকা সহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে উক্ত নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরী করে আমার মানসম্মান ক্ষুন্ন ও সমাজে আমাকে হেয় করছে।

প্রকৃত তথ্য অনুযায়ী গত রাতে টাকা ও মদসহ আটক রিয়াল ও পায়েল স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতিকের কর্মী হিসেবে মাদক কারবারি এবং জুলাই হত্যার মামলা সহ নানা অভিযোগে যৌথবাহিনী কর্তৃক আটক হয়।
শুধু এ তথ্যই নয়, নির্বাচনের প্রথম থেকেই তিনি জামায়াত ইসলামীরের বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন প্রকার উস্কানীমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। এছাড়াও তিনি একজন চাকুরীজিবি হয়ে সরকারী বেতন ভাতা ভোগ করে জামায়াত ইসলামীর রোকন হিসেবে একজন দলীয় কর্মীর কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন
এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ জানান, আটকৃতরা মাদক ব্যবসায়ী, তারা কোন দলের নয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এ প্রসঙ্গে সহকারী রিটানিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেছেন, তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে, ইতোমধ্যে মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। আজকের অভিযোগের বিষয়টি নির্বাচন কমিশনসহ যথাযথ কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে এবং ওই মাদ্রাসার কেন্দ্রের ওপর বিশেষ নজরদারী রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park