1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

মোঃ ফরহাদ : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি।
শনিবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, তিনি মোট ৭ গন্ডা জমি ক্রয় করেন এবং তার চাচা নূরুল ইসলামকে ১ গন্ডা জমি ক্রয় করেন। কিন্তু বর্তমানে নূরুল ইসলাম ওই ১ গন্ডা জমি অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। এমনকি একই গ্রামের কাজল মৌলভীর কাছ থেকে উক্ত জমি বিক্রির জন্য বায়না গ্রহণ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
শহীদুল ইসলামের দাবি, “এ জমি আমাদের বংশগত সম্পত্তি। তাই ক্রয়ের ক্ষেত্রে আমাদের পরিবারেরই অগ্রাধিকার রয়েছে। অন্য কাউকে বিক্রি করার চেষ্টা বেআইনি ও অন্যায়।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে একাকী আলোচনা করতে গেলে তার আরেক চাচা আবুল কাশেম তাকে ধাক্কা দেন। আত্মরক্ষার্থে প্রতিহত করতে গেলে আবুল কাশেম ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে শরীরে আঘাত পান। পরে এ ঘটনাকে কেন্দ্র করে আবুল কাশেম থানায় গিয়ে তার (শহীদুল), কলেজ পড়ুয়া ছেলে ও ভাতিজার নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার সময় তার ছেলে ও ভাতিজা উপস্থিত না থাকলেও তাদের নামে মামলা দিয়ে পরিবারকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। এতে তারা পুলিশি হেনস্তারও শিকার হচ্ছেন।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park