1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাজীপুরে পরিত্যক্ত বাড়িতে ব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২৯ বার পঠিত

মোঃ ফরহাদ, গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত একটি বাড়ির ভেতর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলের দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা বরমী আঞ্চলিক সড়কের পাশে ওই বাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে শ্রীপুর থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক জানান।

স্থানীয়রা জানান, আনসার টেপিরবাড়ী মাটির মসজিদ সংলগ্ন সড়কের পাশের ওই পরিত্যক্ত বাড়ির ভেতরে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো কিছু দেখতে পায় রুবেল নামের একজন। পরে কাছে গিয়ে ব্যাগ খুলে ভেতরে শিশুর লাশ পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের ধারণা, নবজাতকদের বয়স ১ থেকে ২ দিন। কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয় ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park