1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে তারাবি পড়তে গিয়ে নিখোঁজ কিশোর, পরদিন লিচুবাগান থেকে পোড়া মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০০ বার পঠিত

গাজীপুরে তারাবি নামাজ পড়তে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর মাহবুব (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভবানীপুর এলাকার খুরশীদিয়া “মারকাযুল উলুম” ক্বওমী মাদরাসার পাশের লিচুবাগান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহবুব পরিবারসহ ভবানীপুরে মোশারফ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তার বাবা স্থানীয় একটি কারখানায় কর্মরত। মাহবুব খুরশীদিয়া মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার নাজেরানা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামে। তিনি সোহাগের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মোশারফ হোসেনের লিচুবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আগুনে পোড়া একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে মাহবুবের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করেন এবং জয়দেবপুর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
নিহতের বাবা সোহাগ জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয় মাহবুব। রাত ৯টার দিকে বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু করা হয়। সারারাত অপেক্ষার পরও কোনো সন্ধান মেলেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলেকে ঝোপঝাড়ের মধ্যে আগুনে পোড়া অবস্থায় দেখতে পান।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park