1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরে ডাকাতের হাতে গৃহবধূ খুন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

সওকত হোসাইন, গাজীপুরঃ মঙ্গলবার (৭ এপ্রিল) মধ্যরাতে গাজীপুর সদর উপজেলার পিরুজালী মধ্যপাড়া এলাকায় ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতদের হামলায় গৃহবধূ আসমা খাতুন নিহত (৫০) হয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আজহারুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা জানান, বাড়ির গৃহকর্তা নিহতের স্বামী আনিসুর রহমান ও তার ছেলে সাকিব হোসেনের অনুপস্থিতির সুযোগে ওই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়।
ওই বাড়ির গৃহকর্তা আনিসুর রহমান জানান, সে মধ্য পাড়া পাগলা মার্কেটে নাই প্রহুরীর ডিউটি করে। তার ছেলেসহ রাত ৯টার সময় সে তার ডিউটি স্থলে চলে যায়। মঙ্গলবার গভীর রাতে ডাকাতেরা বাড়িতে হানা দিয়ে প্রথমে তার স্ত্রী গৃহবধূ আসমা খাতুন ও তার পুত্রবধূ আরিফা আক্তার (২২)কে বেঁধে ফেলে। চিৎকার করলে ডাকাতদল গৃহবধূ আসমা খাতুন কে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ডাকাতদের হামলায় গুরুতর আহত হন আনিসুর রহমানের পুত্রবধূ আরিফা আক্তার।
। ডাকাতদল ওই বাড়ি থেকে প্রায় চার লাখ নগদ টাকা, স্বর্ণালংকার ও দলিলপত্র লুট করে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি পরিকল্পিত হতে পারে যার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। জয়দেবপুর থানার এসআই ইলিয়াস হোসেন ঘটনাটি নিশ্চিত করেন। পুলিশ নিহত গৃহবধূ আসমা খাতুনের লাশ উদ্ধার করে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park