1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: গোডাউনে আগুন নিয়ে রাজনৈতিক হয়রানির অভিযোগ উঠেছে গাজীপুরের , শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটিতে একটি তোলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবার। তাঁদের অভিযোগ, এটি নিছক ব্যবসায়িক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়রানি।

​গত ২৮ নভেম্বর শ্রীপুর পৌর এলাকার রাতুল গার্মেন্টসের একটি তোলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে কামাল উদ্দিন সরকার বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলার আসামীদের তালিকায় রয়েছেন পৌর এলাকার বিএনপি নেতা বাদল মিয়া (হাফিজ উদ্দিন মন্ডলের ছেলে), তাঁর চাচাতো ভাই শ্রীপুর কলেজ শাখার ছাত্রদলের সহসভাপতি নাঈম, এবং আরও অজ্ঞাতনামা পাঁচ-ছয় জন।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বক্তব্য
​বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী বিএনপি নেতা বাদল মিয়ার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে পূর্ব শত্রুতার জেরে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
​সংবাদ সম্মেলনে বাদল মিয়া জানান, তিনি বিগত সরকার আমলে রাজনৈতিক মামলায় একাধিকবার জেল খেটেছেন। তিনি আক্ষেপ করে বলেন:
​”দলের দুর্দিনে কর্মী হয়ে কাজ করা ব্যক্তিকে যখন বর্তমান সু সময়ে মামলা দিয়ে হয়রানি করা হয়, এর চাইতে কষ্টের আর কিছু থাকে না।”

​ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে সুস্থ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করছে, সেই দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park