1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধার উপর হামলা, দাঁত ভেঙে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

​স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুরে মাওনা উত্তরপাড়া (আউয়ালের মোড়) এলাকায় এক দুর্ধর্ষ ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) বিকেলে বাড়ির গেটের সামনে অবস্থানকালে মোছাঃ রাহেলা (৬০) নামে এক বৃদ্ধার ওপর এই বর্বরোচিত হামলা চালায় চিহ্নিত মাদকসেবী ও ছিনতাইকারীরা। হামলায় বৃদ্ধার দুইটি দাঁত ভেঙে যায় এবং নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করা হয়।
​ঘটনার বিবরণ: ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৪টার দিকে মোছাঃ রাহেলা নিজ বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় স্থানীয় চিহ্নিত মাদকসেবী মোঃ জনি (২২) ও মোঃ ভুট্টু (২৯) দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
​হামলাকারীরা বৃদ্ধার নাকে থাকা আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এসময় বাধা দিতে গেলে জনি তার হাতে থাকা লোহার রড দিয়ে বৃদ্ধার মুখে সজোরে আঘাত করে। এতে তার সামনের মাড়ির দুইটি দাঁত ভেঙে রক্তাক্ত জখম হয়। এই সুযোগে মোঃ ভুট্টো বৃদ্ধার কাছে থাকা নগদ ১৬,৫০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
​পরিবারের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি: ভুক্তভোগীর চিৎকার শুনে তার স্বামী শামসুল হক, ছেলে শান্ত, শাহ আলম ও নাতি শরীফ হোসেনসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারপিট করে জখম করে। পরবর্তীতে আশেপাশের লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়। পালানোর সময় তারা ভুক্তভোগী ও তার পরিবারকে আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি প্রদান করে।

​এ ঘটনায় মোছাঃ রাহেলা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্তদের এলাকায় দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park