1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধাকে হত্যার ঘটনায় আটক ১

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

সওকত হোসাইন গাজীপুর প্রতিনিধিঃ তাল কুড়ানোকে কেন্দ্র করে কমলা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনায় আশিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তারের পর আশিক মিয়া নিজেই গণমাধ্যমকে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দেন। তিনি জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি তাল কুড়াতে যান। তিনি তিনটি তাল কুড়িয়ে জমা করার পর কমলা বেগম সেখানে আসেন এবং তার জমানো তালগুলো নিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। আশিক উত্তেজিত হয়ে কমলা বেগমকে মারধর করেন। পরে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে মাটিচাপা দেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, স্থানীয় এক নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে শনাক্ত করে আটক করতে সক্ষম হয়। আসামি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ চলছে। গতকাল তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ছয় ঘণ্টা পর বাড়ির কাছে মাটিচাপা দেওয়া অবস্থায় বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park