1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত: ডিইউজে-বিএফইউজে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম বিবৃতিতে দিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত, বাকরুদ্ধ। জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে। যা কখনও পূরণ হবার নয়। তিনি আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে যে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার যে নিরলস সাধনা তা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে বলে নেতাদের বিশ্বাস।

এছাড়াও বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা জাতির ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি- উল্লে করা হয় যৌথ বিবৃতিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park