
আব্দুল্লাহ বাশার কোটচাঁদপুরঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে ঝিনাইদহের কোটচাঁদপুরে দিনব্যাপী গণসংযোগ করেছেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী মেহেদি হাসান রনি। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোটচাঁদপুর পৌর এলাকার বিভিন্ন ওয়াডে গণসংযোগ করতে তিনি। সে সময় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও দোয়া চান। এ সময় গণসংযোগে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক হোসেন খোকন,মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, কোটচাঁদপুর পৌর বিএনপির সহ-সভাপতি শাহরিয়ার রহমান মামুন, মহেশপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহীদ জিয়া মহেশপুর উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন সহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন । উল্লেখ্য,মেহেদি হাসান রনি প্রয়াত ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম মাস্টারের জ্যেষ্ঠ পুত্র।