1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কোটচাঁদপুরে গলা কেটে ভ্যান ছিনতাই ভ্যানসহ ছিনতাইকারী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার পঠিত

আব্দুল্লাহ বাশার,, কোটচাঁদপুর: ঝিনাইহের কোটচাঁদপুর উপজেলার গোবিন্দপুর টু চতুরপুরগামী পাকা রাস্তার উপর থেকে গত ৯ অক্টোবর দিনের বেলায় জাহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের গলায় ধারালো ছুরি মেরে গুরুত্বর আহত করে তার কাছে থাকা পাখি ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা ।

এ ঘটনায় ওই দিনই কোটচাঁদপুর মডেল থানায় মামলা করেন জাহিদুলের ভাই সাইদুর। য়ার মামলা নং- ২।

মামলার পর থেকেই আসামীদের ধরতে তৎপর হয় কোটচাঁদপুর থানা পুলিশ। পুলিশ মামলার সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ই অক্টোবর মডেল থানার ওসি তদন্ত এনায়েত আলী খন্দকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মামলার প্রধান আসামী সবুজ হোসেন (২৭) কে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন । আটককৃত সবুজ হোসেন মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের সুলতানের ছেলে বলে জানা যায়।

প্রধান আসামীর স্বীকারোক্তি মোতাবেক হাত বদল হয়ে তিন বার পাখিভ্যানটি বিক্রয় করেছে সংবদ্ধ ছিনাইচক্রের সদস্যরা। প্রথমে ভ্যানটি ১০ হাজার টাকায় ক্রয় করেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার সোনা মিয়া নামে এক জন, দর্শনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তার দেয়া তথ্য থেকে জানা যায় তিনি সুমন হোসেন নামে অন্য জনের নিকট ১৭ হাজার পাঁচশত টাকায় ভ্যানটি বিক্রয় করেছেন। সুমন হোসেন কে প্রেফতারের পর জানান তিনি আক্তার হোসেন নামে অন্য জনের কাছে ২৪ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করেছেন।

আক্তার হোসেনকে প্রেফতার করে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে দর্শনা থানাধীন দোস্তআমতলা গ্রাম থেকে ওই পাখিভ্যানটি উর্দ্ধার করা হয়। আটককৃত আসামীদের বৃহস্পতিবার ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ কবীর হোসেন মাতুব্বর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park