1. admin@dailytathyanusandhan.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের নির্দেশ অমান্য করে রাতের আঁধারে সড়ক কার্পেটিং, দেবিদ্বারে কাজ বন্ধ শিক্ষা ও জ্ঞানার্জনে সমাজের অন্ধকার দূর করার শপথ নিতে হবে:….. দেবিদ্বারে ইউএনও অশোক বিক্রম চাকমা শ্রীপুরে যুবদল নেতাকে ফাঁসানোর উদ্দেশ্যে মোটা অঙ্কের টাকা দাবির অডিও রেকর্ড রয়েছে যশোর বেনাপোলে ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১০ নারী সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দেবিদ্বারে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নগরঘাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গাজীপুরের কাপাসিয়ায় আলী হোসেনের ওপর হামলার ঘটনায় রফিকুল ও টিপুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা শ্রীপুরে বিএনপির নেতা মোশাররফ সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন যশোরে লংমার্চ সফলে শহরে জামায়াতের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

কোটচাঁদপুরে কীটনাশকের দোকানে ও ভেকুর ব্যাটারি চুরি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

আব্দল্লাহ বাশার, কোটচাঁদপুরঃ কোটচাঁদপুর পৌর শহরের প্রাণকেন্দ্র উপজেলা পরিষদের প্রাচীর সংলগ্ন মেসার্স মাহবুব আনম ট্রেডার্সের কীটনাশকের দোকানে ও ৮ নম্বর ওয়ার্ডের বড়বামনদাহ গ্রাম থেকে এসকেবেটার ওরফে (ভেকু) গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোর চক্র এ চুরির ঘটনা ঘটায়।

উপরের চালের টিন কেটে চোরচক্র ভিতরে ঢুকে ১ থেকে দেড় লাখ টাকার কীটনাশক ও কিছু নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে বলে জানান ​দোকান মালিক মাহবুব আনম।

তিনি জানান, প্রতিদিনের মতো গত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। পরেরদিন সকালে দোকান খুলার পর দেখতে পান ক্যাসের ড্রয়ার খোলা এবং কীটনাশকের সব কাটুন উল্টোপাল্টা করে ছিটানো নিচে পড়ে আছে। ভিতরে গিয়ে দেখি উপরে চালার দিন কাটা।দোকানের বিভিন্ন কোম্পানির কীটনাশক ও কিছু নগদ অর্থ সব মিলিয়ে এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি করেছে চোর চক্র। এদিকে বিদ্যাধরপুর গ্রামের ঝন্টু মিয়া জানান, পরিত্যক্ত পুকুর পানি থাকে না যার কারণে ওইটা বুজিয়ে ওখানে নতুন করে কিছু একটা করার জন্য এসকেবেটার ভাড়া করে আনছিল বড়বামনদা গ্রামের বারুদ। কাজ প্রায় শেষের দিকে গতকাল রাতে সেই গাড়ির ব্যাটারি সব খুলে নিয়ে গিয়েছে চোরেরা।

হঠাৎ করে পুরো উপজেলা জুড়েই চুরি, ছিনতাই বৃদ্ধি ও উপজেলা পরিষদের পাশে গুরুত্বপূর্ণ জায়গায় নাইটগাড থাকার পরও চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

​ভুক্তভোগী ব্যবসায়ী এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুত এই চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় না আনলে ব্যবসা প্রতিষ্ঠান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো, আসাদউজ্জামান। তিনি জানান চুরির খবর পাওয়ার পর ঘটনাস্থলে গেছিলাম সবকিছু দেখে এসেী। ভুক্তভোগী লিখিত অভিযোগ করেছে তদন্তপূর্বক আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park