1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার মেঘনা উপজেলায় নতুন রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে সংঘর্ষ, সাংবাদিকের ভাই নিহত আহত-৪

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার মেঘনা উপজেলায় নতুন রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মোঃ দেলোয়ার হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার তুলাতুলী গ্রামের আব্দুল মৃধার ছেলে এবং স্থানীয় সাংবাদিক বাতেন মৃধার ছোট ভাই। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামবাসীর উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পাশে একটি নতুন কাঁচা রাস্তা নির্মাণের কাজ চলছিল। রাস্তার একটি অংশ সাংবাদিক বাতেন মৃধার জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে স্থানীয় নাছির মেম্বারের পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল।
এই বিরোধ মীমাংসার লক্ষ্যে গত শুক্রবার রাতে প্রতিবেশী আলী আহম্মেদ মৃধার বাড়িতে একটি সালিস বৈঠক বসে। তবে ওই বৈঠকে বাতেন মৃধার পক্ষের কেউ উপস্থিত হননি।

স্থানীয়দের ভাষ্যমতে, সালিস শেষে বাড়ি ফেরার পথে ভুট্টাখেতের কাছে হামলার শিকার হন চন্দনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন (৪৭)। তার চিৎকার শুনে শ্যালক হালিম মিয়া (৩৬) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

এই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একই রাতে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন দেলোয়ার হোসেন। অভিযোগ উঠেছে, ঘটনাস্থলেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। তবে নাছির উদ্দীনের পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

সংঘর্ষে আহত বাতেন মৃধার পক্ষের আব্দুল আজিজ (৩৮) ও কামাল (৩৫) এবং অপর পক্ষের নাছির উদ্দীন ও তার শ্যালক হালিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park