1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার ব্রাহ্মনপাড়ায় শিক্ষার্থী সুজন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র রিপোর্টার: কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলায় কিশোর গ্যাং এর হামলায় নিহত শিক্ষার্থী সুজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার(০৮ অক্টোবর) বিকালে অলুয়া চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন,নিহতের বাবা আবুল কালাম, নিহতের মা সেলিনা বেগম, স্থানীয় বাসিন্দা মাহাম্মদ পুলিশ,মনতাজ মেম্বার, সোহেল ভূইয়া, নজরুল মাষ্টার, ইউনুস মেম্বার,এরশাদ ভূইয়া,অলি ভূইয়া,মোশতাক ভূইয়া,রবিউল, করিম মিয়া, মোহাম্মদ রব,জাহের মিয়া সহ অনন্যরা৷ মানববন্ধনে বক্তরা বলেন, সংঘবদ্ধ ভাবে একটি কিশোর গ্যাং এর হামলায় নিহত সুজনের হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারে করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন৷ বক্তরা আরো বলেন, মালাপাড়া ইউনিয়নের মধ্যে মনোরহরপুর গ্রামের ৫/৬ টি ছেলের কারনে পুরো ইউনিয়ন জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে৷ আমরা চাই প্রশাসন সুষ্ঠু তদন্ত করে আসামীদের গ্রেফতার করবে । মানববন্ধনে নিহত সুজনের বাবা আবুল কালাম বলেন, আমার কলিজার টুকরা ছেলেকে যারা নিশংস ভাবে হত্যা করছে, আমি তাদের বিচার চাই। প্রশাসন যদি তাদের গ্রেফতার না করে তাহলে আমি কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ করবো। নিহতের মা সেলিনা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে কিশোর গ্যাং হত্যা করেছে, কী দোষ ছিল আমার সন্তানের৷ আমার বুক যারা খালি করেছে প্রশাসন যাতে তাদের কে ফাসিঁ দেয়। প্রসঙ্গত,গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এনামুলের দোকানের সামনে কিশোর গ্যাং এর হামলার ঘটনা ঘটে ঐ ঘটনায় ১৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার (৬ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় সুজনের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park