1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লার বুড়িচংয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

জিএম মাকছুদুর রহমানঃ কুমিল্লার বুড়িচংয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুন (শুক্রবার) উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। শুক্রবার সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জয়নুল ও এএসআই সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে চ্যালেঞ্জ করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২,০০০ করে মোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার বাসিন্দা গাজী ময়নাল হোসেন (৫৫), পিতা-মৃত জাহেদ আলী ও একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের বাসিন্দা বতা আক্তার (৩০), স্বামী-ফিরোজ আহম্মদ-ইউনুছ আলী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park