1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কুমিল্লায় আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ২১ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকার নিউ ধানসিড়ি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১২টার দিকে হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদে জানা যায় যে হোটেলটিতে দীর্ঘদিন ধরে দেহব্যবসা, অনৈতিক লেনদেন ও বিভিন্ন অপরাধীচক্রের অবাধ আনাগোনা চলছে। এ ভিত্তিতে রাত ১২টার দিকে পুলিশের একটি বিশেষ টিম হঠাৎ অভিযান চালায়। এ সময় ১১ জন পুরুষ ও ১০ জন নারীসহ মোট ২১ জনকেকে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। অভিযানের সময় হোটেলের বেশ কয়েকটি রুম থেকে অসংগতিপূর্ণ অবস্থায় লোকজনকে পাওয়া যায়। এছাড়া জব্দ করা হয় মোবাইল ফোন, নগদ টাকা ও অনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হোটেল পরিচালনার বৈধতা, অনুমোদন ও কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিউ ধানসিঁড়ি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে রাতের বেলায় সন্দেহজনক কার্যকলাপ চলে আসলেও হোটেল কর্তৃপক্ষ বিষয়টি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে আসছিল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তা বলেন, কুমিল্লায় অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। হোটেলগুলোর যথাযথ নথিপত্র, নিরাপত্তা ব্যবস্থা ও কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে। এ ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিক তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park