1. admin@dailytathyanusandhan.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেঘনায় ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ বিশুদ্ধকরন পানির ফিল্টার বিতরণ দেবিদ্বারে স্ত্রীর মর্যাদা ও সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক নারীর অবস্থান মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এদের আইনের হাতে তুলে দিন : ইউএনও অশোক বিক্রম চাকমা সাংবাদিক জনি ফারুককে হেয়প্রতিপন্ন করতে ভিত্তিহীন ভুয়া সংবাদপত্রের কাটিং বানিয়ে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাদক সেবীদের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির সভায় এমপি,মতিয়ার রহমান সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী হলফনামায় ভুয়া সনদ দাখিলের অভিযোগ এমপি নয়নের বিরুদ্ধে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের রাজনীতি চাঙ্গা করতে মামা ভাগ্নের নীল নকশা সালনা ইসলামিয়া কামিল মাদ্রাসার অভিভাবকদের মত বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত. আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা মহেশপুর

কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে বিরামপুরে রক্তাক্ত হামলা, এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৮৯ বার পঠিত

মো: রুবেল বাবু, শুভ (দিনাজপুর) বিরামপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের আটারোজানি গ্রামের বাসিন্দা মোছাঃ জুলেখা বেগম (৪৫) বিরামপুর থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করেন,গত ২৬ এপ্রিল সকাল আনুমানিক ১১টার দিকে পারিবারিক বিরোধ ও কিস্তির টাকা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালানো হয়। এজাহারে অভিযুক্ত করা হয়েছে একই গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে মোঃ মরফুদুল হক (৪৯) এবং মহিলা বহুমুখী শিক্ষাকেন্দ্র (এমবিএসকে) বিরামপুর শাখার মাঠকর্মী মোঃ মাজেদুল ইসলামকে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তিনি বাড়ির উঠানে একা অবস্থান করছিলেন। এসময় ১নং আসামি মরফুদুল হক অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট শুরু করা হয়। একপর্যায়ে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারা হয়। এমনকি প্রকাশ্যে কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়,পরে ২নং আসামি মাজেদুল ইসলামের প্ররোচনায় ধারালো ধান কাটার কাচি এনে জুলেখা বেগমকে এলোপাতাড়ি কোপানো হয়। আত্মরক্ষার চেষ্টা করলে তার হাত,মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে পাঁজরেও কোপ মারার অভিযোগ করা হয়েছে। প্রাণভয়ে ঘরের ভিতরে আশ্রয় নিলেও রক্ষা পাননি তিনি। অভিযোগে বলা হয়েছে,আসামিরা ঘরে ঢুকে শোকেসের ড্রয়ারে থাকা মেয়ের পাঠানো নগদ ৫০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাটি কাউকে না জানানোর ভয়ভীতি প্রদর্শন করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা গ্রহণ শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি থানায় লিখিত এজাহার দায়ের করেন। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও এজাহারে উল্লেখ করা হয়েছে। এদিকে এমন নৃশংস হামলা,শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © তথ্যানুসন্ধান ২০২৫
Theme Customized By Shakil IT Park