
গত ২ মার্চ ২০২৬ তারিখে একটি এসাইনমেন্ট এর তথ্য সংগ্রহের জন্য ৩৪২/১, সেগুনবাগিচাস্থ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কর্মকর্তা যুগ্ম কমিশনার কামরুল ইসলাম এর সাক্ষাৎকার নিতে গেলে দৈনিক মুক্তখবর এর বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম-কে রুমে তালাবদ্ধ করে সন্ত্রাসী বাহিনী দ্বারা লাঞ্ছিত করে বলে জানাগেছে।
সূত্রমতে, এ ঘটনায় সাংবাদিক আমিনুল ইসলাম ঢাকা মহানগরের রমনা থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বরাবর আবেদন করেছেন।
তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজ জেসি কামরুলের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান। এই বিষয়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।