
পরীক্ষার্থী ও আগত অভিভাবকদের জন্য বিশ্রামাগার ও পানির ব্যবস্থা করে নাগরিক সেবা দিলেন চট্টগ্রাম ৩ সংসদীয় আসন বিএনপির সম্ভাব্য প্রার্থী মিজানুর রহমান মিল্টন ভূইয়া ।
মোঃ এমদাদ হোসেন, সন্দ্বীপ প্রতিনিধিঃ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূইয়া পক্ষ থেকে এইচএসসি ও কামিল সমমানের পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে পানি,মাস্ক ও কলম বিতরণ করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্দ্বীপ উপজেলা ছাত্রদল,পৌরসভা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সন্দ্বীপের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও আগত অভিভাবকদের এই সেবা দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন কাউছার আহমেদ, যুগ্ন-আহবায়ক সন্দ্বীপ উপজেলা বিএনপি। বশির আহমেদ,সাবেক ইউপি সদস্য মগধরা,মিজানুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক পৌরসভা ছাত্রদল, যুবদল নেতা মোবারক রাজু,আরিফ ইমন,মনিরুল ইসলাম,আহবায়ক সন্দ্বীপ পৌরসভা ছাত্রদল,কামাল আহমেদ যুগ্ম আহবায়ক পৌরসভা ছাত্রদল,পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জনি,আমান উল্যাহ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম পহেল,হরিশপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ, সন্তোষপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন জুয়েল, মাইটভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলিমুল কায়েস নিপুল,এবি কলেজ ছাত্রদলের নেতা আরেফিন শুভ,সন্দ্বীপ পৌরসভা ছাত্রদল নেতা কামরুল হাসান,আলাউদ্দিন সতেজ,নুর হোসেন,মো: পাড়ভেজ,মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা জিসান,সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের নেতা সাগর,আসিফুল ইসলাম জাসেম,তামিম,শুভ খান,লিংকন,তানভীর তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।